শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বর্ণাঢ্য আয়োজনে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রুমা উপজেলা বিএনপির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন জেলা প্রতিনিধি মুহাম্মদ আলী।

শনিবার রুমা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। রুমা উপজেলা বিএনপির সভাপতি জিংসমলিয়ান বমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদের সদস্য লুসাই মং, জসিম উদ্দিন তুষার, চনু মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা এবং এডভোকেট উম্যাসিং মারমা। এছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, নবনির্বাচিত এই পরিষদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে। জনগণের প্রত্যাশা পূরণে চেয়ারম্যান ও সদস্যদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি পার্বত্য জেলার মানুষের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‎সংবর্ধনার জবাবে জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং বলেন, বান্দরবানের মানুষের কল্যাণ ও উন্নয়নকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোগত খাতে জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনগণের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজন অনুযায়ী উন্নয়ন সাধিত হবে এবং সব সম্প্রদায়ের সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন পরিষদের চেয়ারম্যান।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎

প্রকাশিত: ০২:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬