শিরোনামঃ
Logo রামগড়ে আনসার সদস্যদের সাহসিকতায় বিপুল অবৈধ ওষুধ জব্দ: জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশংসনীয় উদ্যোগ Logo লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে খালের ওপর বাঁশের সাঁকো নির্মাণ: দুর্গম ৬ গ্রামের মানুষের যাতায়াত সহজ Logo পাহাড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎

রামগড়ে আনসার সদস্যদের সাহসিকতায় বিপুল অবৈধ ওষুধ জব্দ: জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশংসনীয় উদ্যোগ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সরকারের অনুমোদন ও নিবন্ধনবিহীন বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকি নিয়ে পরিচালিত এই অভিযানে অনন্য পেশাদারিত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তারা।

গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (মঙ্গলবার) রামগড় পৌরসভাধীন ৫ নম্বর বৈদ্যটিলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে অবৈধভাবে ওষুধ বিক্রির গোপন সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে তৎপর হন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ওষুধের বৈধ কাগজপত্র, বিক্রির অনুমোদন বা প্রয়োজনীয় কোনো নথিপত্রই উপস্থাপন করতে পারেননি। পরবর্তীতে স্থানীয় রামগড় বাজার ব্যবসায়ী মোহাম্মদ নিজামুদ্দিনসহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় বিপুল পরিমাণ অবৈধ ওষুধ আটক ও জব্দ করা হয়।

এই সফল অভিযানে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন পিসি মো. জসিম উদ্দিন (আইডি নং-২৩১৯৫), আনসার মানিক দাস (আইডি নং-৬৪৮৭৯) এবং আনসার মো. শামিম গাজী (আইডি নং-৮৮৬১৯)। তাদের এই সময়োপযোগী পদক্ষেপ ও সতর্কর্তা এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

‎সংশ্লিষ্টদের মতে, এ ধরনের অবৈধ ওষুধের ব্যবসা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। স্থানীয় জনগণের সহযোগিতায় আনসার সদস্যদের এই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন সরকারি বিধি-বিধান বাস্তবায়ন ও জনস্বার্থ রক্ষায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০৫:৫৭:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬