শিরোনামঃ
Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ

রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন: তরুণদের মাঝে সনদ বিতরণ

  • স্টাপ রিপোটার
  • প্রকাশিত: ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 95
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙামাটি সদর জোনের উদ্যোগে সম্পন্ন হলো ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।
‎
‎বৃহস্পতিবার রাঙামাটি সদর জোন কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহা. একরামুল রাহাত, পিএসসি। তিনি সফল প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।
‎
‎এবারের এই বিশেষ প্রশিক্ষণে বাঙালি ও অ-বাঙালি জনগোষ্ঠীর মোট ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে তথ্যপ্রযুক্তির আলো ছড়িয়ে দিতে তাদের কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্রাউজিং এবং দৈনন্দিন জীবনে আইটির ব্যবহার সম্পর্কে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হয়।
‎
‎অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে হবে। এই ধরনের উদ্যোগ পাহাড়ি ও বাঙালি যুবকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
‎
‎সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি এবং ক্যাপ্টেন সাদমান রাফিদ বিন আজমসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই কল্যাণমুখী উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানিয়েছেন।
‎
‎
জনপ্রিয় সংবাদ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭

রাঙামাটি সদর জোনের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন: তরুণদের মাঝে সনদ বিতরণ

প্রকাশিত: ০৫:৫৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬