শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম ফ্রেশবাজারে পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ধারাবাহিকতায় খাগড়াছড়ির দীঘিনালায় তিন শতাধিক অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
‎
‎আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার দীঘিনালা ইউনিয়নের দুর্গম ফ্রেশবাজার এলাকায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। দীঘিনালা জোনের জোন কমান্ডারের  নির্দেশনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন জোনের আরএমও (RMO) ক্যাপ্টেন মু: শায়খউদ্দীন সাকলাইন।
‎
‎সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বাঙালি ও অ-বাঙালি বিভিন্ন বয়সের তিন শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। এ সময় চিকিৎসাসেবা নেওয়ার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ফ্রি ওষুধ বিতরণ করা হয়। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষ সহজে আধুনিক চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
‎
‎উক্ত মেডিকেল কার্যক্রমে দীঘিনালা জোনের উদ্যোগে পূর্বে ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে মেডিকেল টিমকে সার্বিক সহায়তা প্রদান করেন। সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে স্থানীয় সুধীসমাজ মনে করছেন।
‎
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

দীঘিনালা জোনের উদ্যোগে দুর্গম ফ্রেশবাজারে পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশিত: ০১:১৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬