শিরোনামঃ
Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক Logo কাপ্তাইয়ে চেকপোস্টে পুলিশের জালে ইয়াবাসহ আটক ১ Logo পানছড়িতে বৈধ ইজারাদারদের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলন, লক্ষাধিক টাকার ক্ষতির শঙ্কা Logo কাপ্তাইয়ে ৫ পিস ইয়াবাসহ চাকমা যুবক আটক, মোটরসাইকেল জব্দ Logo মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানে শিক্ষার্থীদের সচেতনতা Logo মানিকছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: ৪ উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও সনদ বিতরণ Logo রাঙামাটির বনরূপায় যাত্রা শুরু করলো নতুন মোবাইল শপ ‘অল ইন ওয়ান বাই এক্সচেঞ্জ’ Logo তৃণমূলের ঐক্য শক্তিশালী করতে উদ্যমী মাইসছড়ি ইউনিয়ন বিএনপি: উপজেলা নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা Logo কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ Logo মহালছড়িতে জাতীয় যুব দিবস উদযাপিত: নবারুণ সংঘ পেল ৭৫ হাজার টাকার অনুদান

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১১

রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতোয়ালী থানা পুলিশ। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে মাদক কারবারি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি, প্রতারক ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ।
‎
‎অভিযানে ২০ লিটার চোলাইমদসহ প্রীতি লাল চাকমা (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমান (৫৬), মো. জয়নাল (২৮), মো. মনির হোসেন (৪০) ও মো. রায়হান আলী (৪০)-কে আটক করা হয়।
‎
‎সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবং জিআর পরোয়ানামূলে মোহাম্মদ ইউসুফ (২৬) ও এনায়েত উল্লাহ ওরফে রাসেল (৩০)-কে গ্রেপ্তার করা হয়। এছাড়া প্রতারণার অভিযোগে সুমন তঞ্চঙ্গ্যা (৩২)-কে আটক করা হয়েছে।
‎
‎বেসামাল অবস্থায় ঘোরাফেরার অভিযোগে ১৭ থেকে ২২ বছর বয়সী তিনজনকে আটক করা হলেও পরে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
‎
‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎
‎
জনপ্রিয় সংবাদ

রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১১

প্রকাশিত: ০১:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬