শিরোনামঃ
Logo চাঁদার দাবিতে অস্ত্রের মুখে জিম্মি ১৬ শ্রমিক, গুইমারায় ইউপিডিএফের নির্মম মারধর Logo খাগড়াছড়িতে স্টার্টআপ ও ইনোভেশন শোকেসিং’-এ বাজিমাত: উপজেলায় প্রথম ও জেলায় দ্বিতীয় ‘টিম চুলুবুলু’ Logo শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি Logo রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও জুলাই সনদের অঙ্গীকার Logo জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মহালছড়িতে বৃক্ষরোপণ উৎসব Logo রাঙামাটিতে মাশরুম চাষ সম্প্রসারণ বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত Logo ১২০ প্রাণহানির সেই ট্র্যাজেডি: নয় বছর পরও রাঙামাটিবাসীর মনে ভয় Logo মহালছড়িতে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী’ অনুষ্ঠিত Logo বিজ্ঞানের জয়গান মানিকছড়িতে: শিক্ষার্থীদের চমকপ্রদ উদ্ভাবনী মেলা Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ
পাচারকারীদের ফেলে যাওয়া ট্রাকে মিলল ১৩৮ টুকরা গোল কাঠ; বন বিভাগে হস্তান্তর

দীঘিনালায় সেনাবাহিনীর বড় সাফল্য: ১০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ির দীঘিনালায় কাঠ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক ঝটিকা অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার সুপারি বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আজ সকালে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের বনজ সম্পদ রক্ষায় আবারো নিজেদের তৎপরতার প্রমাণ দিল বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ৯টা। দীঘিনালার সুপারি বাগান এলাকায় একটি ট্রাকে পাচারের উদ্দেশ্যে তোলা হচ্ছিল বিপুল পরিমাণ মূল্যবান কাঠ।

দীঘিনালা জোনের ফোর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিনের নির্দেশনায় এবং জোন অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লা আল আজমির নেতৃত্বে সেনাবাহিনী সেখানে হানা দেয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় পাচারকারী চক্রের সদস্যরা।

পরবর্তীতে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১৩৮ টুকরা গোল কাঠ। যার মধ্যে রয়েছে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারের মতো মূল্যবান প্রজাতির কাঠ।
বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিমাপ করে দেখা যায়, জব্দকৃত কাঠের পরিমাণ প্রায় ৪৯৮.০১ ঘনফুট, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

অভিযানকালে উপস্থিত বন বিভাগের উপ-রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তোজিম উদ্দিন জানান, আজ (মঙ্গলবার) সকালে কাঠগুলো আনুষ্ঠানিকভাবে বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে।

স্থানীয়দের দাবি, দীঘিনালার দুর্গম পাহাড়ি বনাঞ্চল থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে কাঠ পাচার করে আসছিল। সেনাবাহিনীর এই অভিযানের ফলে পাচারকারীদের বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে।

পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অবৈধ পাচার রোধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে।

জনপ্রিয় সংবাদ

চাঁদার দাবিতে অস্ত্রের মুখে জিম্মি ১৬ শ্রমিক, গুইমারায় ইউপিডিএফের নির্মম মারধর

পাচারকারীদের ফেলে যাওয়া ট্রাকে মিলল ১৩৮ টুকরা গোল কাঠ; বন বিভাগে হস্তান্তর

দীঘিনালায় সেনাবাহিনীর বড় সাফল্য: ১০ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ

প্রকাশিত: ০৪:২৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬