শিরোনামঃ
Logo পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি Logo দেবিদ্বারে চাকুরিচ্যুত সেনা সদস্যের বিরুদ্ধে মানববন্ধন Logo দেবিদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার Logo ৫৫ লাখ পরিবারে স্বস্তি ১৫ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার Logo পদোন্নতি শুধু মর্যাদা নয়, এটি দায়িত্বের প্রতীক-রাঙ্গামাটির পুলিশ সুপার Logo রাঙামাটিতে আধুনিক চক্ষু চিকিৎসার নতুন দিগন্ত জেনারেল হাসপাতালে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন Logo রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি নেতৃত্বে মাঠের সংগঠকরা, জাগছে পাহাড়ের ক্রীড়াঙ্গন Logo রাঙ্গামাটিতে কোতোয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান একাধিক মামলার আসামিসহ গ্রেফতার ৩ Logo খাগড়াছড়ি পিসিএনপি’র ‘অবৈধ’ কমিটি নিয়ে বিভ্রান্তি না হওয়ার আহ্বান: লোকমান-মাসুম কমিটিই বৈধ Logo সাংস্কৃতিক জাগরণে লক্ষ্মীছড়ি জোন-সংগীত বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম উপহার
দেশের বিভিন্ন প্রান্তে বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৬০ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে

১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সারাদেশের ১৫টি অঞ্চলে আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাস অনুযায়ী— রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি।

নদীবন্দরে ১ নম্বর সংকেত বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ছোট লঞ্চ ও নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাদেশের তাপমাত্রা ও বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে:ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চৈত্র মাসের এই সময়ে আকস্মিক কালবৈশাখী বা ঝোড়ো হাওয়ার প্রবণতা বাড়ে বিধায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ

জনপ্রিয় সংবাদ

পাহাড়জুড়ে উৎসবের আমেজ ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি

দেশের বিভিন্ন প্রান্তে বজ্রবৃষ্টিসহ ঘণ্টায় ৬০ কি.মি. বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে

১৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ০৬:৩২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬