শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান

রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনকে বিশেষ পুরস্কার প্রদান করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার।

রবিবার (২৯ মার্চ ২০২৬ খ্রি.) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেন।

জানা যায়, সম্প্রতি রাঙ্গামাটি শহর ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা দমন এবং অপরাধ প্রতিরোধে কোতয়ালী থানা পুলিশের ধারাবাহিক অভিযানের ফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। এসব কার্যক্রমে নেতৃত্ব ও দক্ষতার পরিচয় দেওয়ায় ওসি মোঃ জসীম উদ্দীনকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে পালন করার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়েছে। পুলিশের প্রতিটি সদস্য যদি এভাবে আন্তরিকতা নিয়ে কাজ করেন, তাহলে সমাজ থেকে অপরাধ ও মাদক নির্মূল করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরণের ভালো কাজ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে উৎসাহ প্রদান করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা কোতয়ালী থানার সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ ও স্বীকৃতি পুলিশ সদস্যদের মাঝে কর্মস্পৃহা বৃদ্ধি করে এবং দায়িত্ব পালনে আরও উৎসাহিত করে।

উল্লেখ্য, রাঙ্গামাটি জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং অপরাধ দমনে পুলিশ প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ ইতোমধ্যে সাধারণ জনগণের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। স্থানীয়রা আশা করছেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে জেলায় শান্তি ও শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসিকে পুলিশ সুপারের পুরস্কার প্রদান

প্রকাশিত: ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬