শিরোনামঃ
Logo কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য Logo পেশাদারিত্ব ও শৃঙ্খলার বার্তা: রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত Logo রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপিত: নতুন প্রজন্মকে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি
বৈসাবি উৎসবের মাঝেই চৌধুরীঘাটে সন্ত্রাসীদের হামলা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

পাহাড়ে উৎসবের আমেজে রক্তপাত গুইমারায় যুবককে পিটিয়ে জখম

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় উৎসবের আনন্দের মাঝেই বিষাদের ছায়া নেমে এসেছে। বৈসাবির আমেজে যখন পাহাড় মুখরিত, ঠিক তখনই অজ্ঞাত সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় সুইপ্রু মারমা (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চমেকহাতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে গুইমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চৌধুরীঘাট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত সুইপ্রু মারমা ওই এলাকার দেওয়ানপাড়ার বাসিন্দা নিসাইপ্রু মারমার ছেলে। সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়।

সোমবার সকালে স্থানীয় লোকজন চৌধুরীঘাট এলাকার ক্যায়াংঘরে প্রার্থনায় যাওয়ার সময় সুইপ্রুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহরাওয়ার্দী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে নাইক্যাপাড়া সেনা ক্যাম্প থেকে সার্জেন্ট সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গুইমারা থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী (সরওয়ার) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-আমরা বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছি এবং তদন্ত চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, আহত সুইপ্রু মারমা রোববার রাত ৯টায় বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। উৎসবের এই সময়ে এমন নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জনপ্রিয় সংবাদ

কেংড়াছড়ি জোন উচ্চ বিদ্যালয়: রাঙ্গামাটিতে পাহাড়ের শিক্ষার আলো ছড়াতে নতুন উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ সদস্য

বৈসাবি উৎসবের মাঝেই চৌধুরীঘাটে সন্ত্রাসীদের হামলা আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে প্রেরণ

পাহাড়ে উৎসবের আমেজে রক্তপাত গুইমারায় যুবককে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৩:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬