শিরোনামঃ
Logo পর্যটনকে সহজ করতে বানালো ‘Travela’ অ্যাপ Logo রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির নির্বাচন সম্পন Logo নেটওয়ার্ক পেতে গাছের মগঢালে উঠলেন প্রধান শিক্ষক, দুর্গম পাহাড়ে অনলাইন হাজিরার ভোগান্তি Logo মানিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, এনজিও কর্মকর্তা সুপন চাকমার মৃত্যু Logo নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে মহালছড়িতে পিডিবিএফ-এর বিশেষ উদ্যোগ Logo নিরাপদ ফসল উৎপাদনে জোর: মহালছড়িতে কৃষকদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ Logo রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন Logo চাঁদার দাবিতে অস্ত্রের মুখে জিম্মি ১৬ শ্রমিক, গুইমারায় ইউপিডিএফের নির্মম মারধর Logo খাগড়াছড়িতে স্টার্টআপ ও ইনোভেশন শোকেসিং’-এ বাজিমাত: উপজেলায় প্রথম ও জেলায় দ্বিতীয় ‘টিম চুলুবুলু’ Logo শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজে ছাত্রদলের বিক্ষোভ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
মানিকছড়িতে বিশাল মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির সম্পন্ন ১০০ জন পেলেন বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিকতা সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাপ্রাপ্তি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে অসহায় ও দুস্থ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে এক বিশাল মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিচালনা করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার যোগ্যছোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিন্দুকছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স হসপিটালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ও বিশেষ মেডিকেল টিম, চট্টগ্রাম থেকে আগত অভিজ্ঞ শিশু বিশেষজ্ঞ এবং সিন্দুকছড়ি জোন সদরদপ্তরের মেডিকেল অফিসারের নেতৃত্বে একদল চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে পাহাড়ের দুর্গম এলাকা থেকে আসা প্রায় ১৫০০ জন পাহাড়ি ও বাঙালি রোগী অংশ নেন। চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি সকল রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও দৃষ্টিহীনদের মাঝে চশমা বিতরণ করা হয়। বিশেষ এই উদ্যোগের উল্লেখযোগ্য দিক ছিল—লায়ন্স চক্ষু হাসপাতালের সৌজন্যে এবং সিন্দুকছড়ি জোনের ব্যবস্থাপনায় ১০০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন করার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

সুবিধাভোগী স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পথ আর অর্থাভাবের কারণে যারা এতদিন উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন, এই মেডিকেল ক্যাম্প তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ঘরের কাছে বিশেষজ্ঞ ডাক্তার আর বিনামূল্যে ওষুধ পেয়ে তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দোকছড়ি ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দোকছড়ি জোন অধিনায়ক ইসমাইল সামস আজিজ পিএসসি জি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মং রাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন এর সভাপতি ও পাজেপ সদস্য সুইচিং প্রু সাইন।

সিন্দুকছড়ি জোনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পাহাড়ের দুর্গম অঞ্চলের অসহায়, দরিদ্র ও প্রবীণ রোগীদের দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পর্যটনকে সহজ করতে বানালো ‘Travela’ অ্যাপ

মানিকছড়িতে বিশাল মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির সম্পন্ন ১০০ জন পেলেন বিনামূল্যে ছানি অপারেশনের সুযোগ

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিকতা সহস্রাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসাপ্রাপ্তি

প্রকাশিত: ০৬:০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬