শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
প্রয়োজনে রজনীগন্ধার মতো কোমল, রাজপথে রক্তজবার মতো সোচ্চার ছাত্রদল— ফারুক আহমেদ সাব্বির

রাঙামাটিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এবং তাদের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক পরীক্ষার্থীর হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির। এতে রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে বলেন, এই শিক্ষা উপকরণ বিতরণ কেবল একটি সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস। স্বাগত বক্তব্যে কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানবির হোসেন মাহি ও শাহারিয়ার ইমন রাসেল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, “ছাত্রদল সময়ের প্রয়োজনে যেমন রজনীগন্ধার মতো কোমল হতে পারে, তেমনি প্রয়োজন হলে দেশ ও জনগণের স্বার্থে রাজপথে রক্তজবার মতো সোচ্চার হতেও জানে।তিনি শিক্ষার্থীদের সকল বিভেদ ভুলে দেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

উপকরণ গ্রহণকালে শিক্ষার্থী সাইকা আক্তার ও মো. নাঈম তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, পরীক্ষার আগমুহূর্তে বড় ভাইদের এই ভালোবাসা ও উৎসাহ তাদের মনোবল অনেক বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা, সদর উপজেলা ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন, আগামীতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

প্রয়োজনে রজনীগন্ধার মতো কোমল, রাজপথে রক্তজবার মতো সোচ্চার ছাত্রদল— ফারুক আহমেদ সাব্বির

রাঙামাটিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৪:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬