শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
পিএইচপি-৩ প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেল পাহাড়ের প্রান্তিক জনপদে; পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতায় অনন্য উদ্যোগ।

মানিকছড়ির দুর্গম নোয়াপাড়ায় কারিতাসের ফ্রি স্বাস্থ্য ক্যাম্পেইন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি জনপদের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস’। সংস্থার পিএইচপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার বাটনাতলী ইউনিয়নের দুর্গম নোয়াপাড়া এলাকায় দিনব্যাপী একটি বিশেষ বার্ষিক বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ই মে) সকালে শুরু হওয়া এই ক্যাম্পে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের অবহেলিত ও প্রান্তিক মানুষ আধুনিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
ক্যাম্পেইন সূত্রে জানা গেছে, নোয়াপাড়াসহ পার্শ্ববর্তী হাতিটিলা, লিপিয়া পাড়া, তবলা পাড়া ও উত্তর মরাডুলু এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশুকে এই ক্যাম্পেইনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

দিনব্যাপী এই স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ মেডিকেল অফিসার ডা. মো. খায়রুল বাশার। ক্যাম্পেইন চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা এবং সংশ্লিষ্ট মাঠ সহায়কেরা। এ সময় কারিতাসের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা গণমাধ্যমকে বলেন, “পার্বত্য অঞ্চলের এই প্রত্যন্ত এলাকার মানুষজন ভৌগোলিক দুর্গমতার কারণে অনেক সময় সঠিক সময়ে চিকিৎসকের কাছে পৌঁছাতে পারেন না। মূলত এই প্রান্তিক মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের দোরগোড়ায় জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই কারিতাসের এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য।

বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার এবং ওষুধ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা জানান, সামান্য অসুস্থতায় যেখানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে যেতে হতো, সেখানে বাড়ির কাছেই এমন সেবা পাওয়া তাদের জন্য অনেক বড় পাওয়া।

পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কারিতাসের এমন মানবিক ও কল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, আগামীতেও দুর্গম পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

পিএইচপি-৩ প্রকল্পের আওতায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেল পাহাড়ের প্রান্তিক জনপদে; পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতায় অনন্য উদ্যোগ।

মানিকছড়ির দুর্গম নোয়াপাড়ায় কারিতাসের ফ্রি স্বাস্থ্য ক্যাম্পেইন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

প্রকাশিত: ১২:৪৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬