শিরোনামঃ
Logo খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি পাড়ায় দীঘিনালা জোনের উপহার: স্বস্তির নিঃশ্বাস ১০৫ পরিবারে Logo মানিকছড়ির মহামুনি টিলায় সেনা ও ওষুধ কোম্পানির গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ২ Logo কক্সবাজার থেকে মুসলিম তরুণীসহ ইসকন সদস্য রাঙামাটিতে: ওলামাদের থানা ঘেরাও ও তীব্র প্রতিবাদ Logo পাহাড়ের নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ: দীঘিনালায় সেনাবাহিনীর সেলাই প্রশিক্ষণ Logo ২২ মামলার পলাতক সজলসহ ৯ জন গ্রেফতার, রাঙামাটিতে তোলপাড় Logo উন্নয়ন কাজে আনসার ব্যাটালিয়নের বাধা খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে গচ্ছাবিলবাসীর বিক্ষোভ ও মানববন্ধন Logo সবুজ বাংলাদেশ বিনির্মাণে অনন্য উদ্যোগ: খাগড়াছড়িতে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ও বর্ণাঢ্য র‍্যালি Logo দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে স্কুল সংস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ Logo মাটিরাঙ্গায় পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে গোলাগুলি: পথচারী বাঁশ শ্রমিক গুলিবিদ্ধ Logo দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী: লক্ষীছড়ি জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন

পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ: রাঙ্গামাটি জোনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান

পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিশেষ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটি জোন।বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ রাঙ্গামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এবং রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি।পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটি সেনানিবাস এলাকা ও আশপাশের সড়কগুলোতে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা সেনানিবাস এলাকা ও সংলগ্ন সড়ক থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, ক্ষতিকর পলিথিনসহ বিভিন্ন পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ ও অপসারণ করেন।এ সময় স্থানীয় জনগণের মাঝে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক বার্তাও প্রচার করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি জোনের এ সময়োপযোগী উদ্যোগ পরিবেশের সৌন্দর্য রক্ষা, দূষণ কমানো এবং একটি সুস্থ-সবুজ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাঙ্গামাটি জোনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির দূর্গম পাহাড়ি পাড়ায় দীঘিনালা জোনের উপহার: স্বস্তির নিঃশ্বাস ১০৫ পরিবারে

রাঙ্গামাটি সদর জোনের আওতায় এ ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন

পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ: রাঙ্গামাটি জোনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান

প্রকাশিত: ০৫:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬