শিরোনামঃ
Logo সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান Logo সামরিক বাহিনীর মানবিক হাত: মানিকছড়ির পাহাড় ঘেঁষা দুর্গম জনপদে আশার আলো Logo মহালছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে ‘আশিকা’: খাদ্য, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ পেয়ে মুখে হাসির ঝিলিক Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর
দালাল আখ্যা দেওয়ার ধৃষ্টতা রুখে দেওয়ার প্রত্যয়; নিরাপদ কর্মপরিবেশের দাবি পেশাজীবীদের।

পেশাগত মর্যাদাহানির প্রতিবাদে উত্তাল রাঙ্গামাটি: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

দেশের স্বাস্থ্যখাতের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের “দালাল” হিসেবে সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গামাটি। আজ সোমবার সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশাগত সম্মান ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রিপ্রেজেন্টেটিভদের উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য ও তাদের “দালাল” হিসেবে আখ্যায়িত করার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেয় ম্যানেজারস ফোরাম ও ফারিয়া (PHARIA) রাঙ্গামাটি জেলা শাখা।

অবিলম্বে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সারাদেশে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য হয়রানিমুক্ত ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, স্বাস্থ্যসেবায় তাদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ম্যানেজারস ফোরামের উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়া। বক্তারা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেন:আমরা চিকিৎসকদের কাছে ওষুধের বৈজ্ঞানিক তথ্য পৌঁছে দিয়ে চিকিৎসাসেবা সচল রাখি। আমাদের শ্রমকে সম্মান দেওয়ার পরিবর্তে ‘দালাল’ আখ্যা দেওয়া পুরো পেশাজীবী সমাজের জন্য লজ্জাজনক। এটি শুধু ব্যক্তিগত অপমান নয়, বরং দেশের ওষুধ শিল্পের ওপর আঘাত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ সেলিম, ফারিয়া জেলা সভাপতি প্রান্তর চাকমা এবং রানীরহাট ফারিয়া সভাপতি মোঃ আবুল বাসার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, যদি অতিদ্রুত তাদের দাবি মানা না হয় এবং পেশাগত মর্যাদা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

জনপ্রিয় সংবাদ

সিন্দুকছড়ি জোনে মাসিক মতবিনিময় সভা: সম্প্রীতি, উন্নয়ন ও অপপ্রচার রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

দালাল আখ্যা দেওয়ার ধৃষ্টতা রুখে দেওয়ার প্রত্যয়; নিরাপদ কর্মপরিবেশের দাবি পেশাজীবীদের।

পেশাগত মর্যাদাহানির প্রতিবাদে উত্তাল রাঙ্গামাটি: মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

প্রকাশিত: ০১:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬