শিরোনামঃ
Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা
পিডিবিএফ-এর আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে মহালছড়িতে পিডিবিএফ-এর বিশেষ উদ্যোগ

রবি বার (১৫জুন ২০২৬)সকাল ১০.৩০ টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি সহকারী পরিচালক কার্যালয়ের উদ্যোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের জন্য তিন দিনব্যাপী নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণটি মহালছড়ি উপজেলার নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে পিডিবিএফ-এর আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল নারীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা সৃষ্টি, সংগঠন পরিচালনার সক্ষমতা উন্নয়ন এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলি, দল পরিচালনা কৌশল, নারী অধিকার, সামাজিক মূল্যবোধ, স্বাস্থ্য ও স্যানিটেশন, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল হক,উপ-পরিচালক, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, রাংগামাটি অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, সভাপতি, মহালছড়ি উপজেলা বিএনপি,মোঃ ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব। সভাপতিত্ব করেন লোকনাথ সাহা,সহকারী পরিচালক, মহালছড়ি উপজেলা।

অতিথিরা বলেন, “নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব। এই প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রশিক্ষকবৃন্দ, পিডিবিএফ-এর কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত

পিডিবিএফ-এর আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভানেত্রী ও দলনেত্রীরা অংশগ্রহণ

নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে মহালছড়িতে পিডিবিএফ-এর বিশেষ উদ্যোগ

প্রকাশিত: ০২:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬