শিরোনামঃ
Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা
গচ্ছাবিলের গ্রামীণ সড়কে দুর্ঘটনা; লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানাল পুলিশ

মানিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, এনজিও কর্মকর্তা সুপন চাকমার মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুপন চাকমা (৩৫) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) উপজেলার গচ্ছাবিলের রেজুর দোকান এলাকার একটি গ্রামীণ সরু পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাঁরিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।নিহত সুপন চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ এনজিও’র মানিকছড়ি শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনকালে গচ্ছাবিলের রেজুর দোকান সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় সুপন চাকমার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় তিনি ছিটকে সড়কের পাশের গভীর খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ বলেন, “খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনজিও কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত

গচ্ছাবিলের গ্রামীণ সড়কে দুর্ঘটনা; লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কথা জানাল পুলিশ

মানিকছড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, এনজিও কর্মকর্তা সুপন চাকমার মৃত্যু

প্রকাশিত: ০৭:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬