শিরোনামঃ
Logo লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১৫০০ গাছের চারা বিতরণ: সবুজ পাহাড় গড়ার প্রত্যয় Logo খাগড়াছড়িতে চাকরি দেওয়ার প্রলোভনে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী Logo পরিবেশ সুরক্ষায় অনন্য উদ্যোগ: রাঙ্গামাটি জোনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান Logo খাগড়াছড়িতে চাকরির প্রলোভনে মারমা নারীকে ধর্ষণের অভিযোগ: হাসপাতালে ভর্তি Logo ঘুচছে ৪০ বছরের দীর্ঘ পানির কষ্ট: রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ায় প্রতিমন্ত্রীর দ্রুত উদ্যোগে স্বস্তি Logo রামগড়ে ৪৫৬ পরিবার পেল ‘ফ্যামিলি কার্ড’: নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo খাগড়াছড়ির জালিয়াপাড়ায় ডিজিটাল মিটারেও ‘ভৌতিক বিল’: লাস্ট ডেট ২০৩০ সাল Logo পর্যটনকে সহজ করতে বানালো ‘Travela’ অ্যাপ Logo রাঙামাটি আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির নির্বাচন সম্পন Logo নেটওয়ার্ক পেতে গাছের মগঢালে উঠলেন প্রধান শিক্ষক, দুর্গম পাহাড়ে অনলাইন হাজিরার ভোগান্তি
গার্মেন্টসে চাকরির কথা বলে চট্টগ্রামে নিয়ে ধর্ষণের অভিযোগ; গুইমারায় স্থানীয়দের হাতে ধরা পড়ার পর পুলিশে সোপর্দ

খাগড়াছড়িতে চাকরি দেওয়ার প্রলোভনে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক পাহাড়ি নারীকে চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পাহাড়ি যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর গণধোলাই থেকে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার (১৬ জুন) খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কুকিছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্যাম্প সূত্রে জানা যায়, হাফছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম কুকিছড়া গ্রামের বাসিন্দা উসাইন্দা মারমা (৩৫) নামের এক ডিভোর্সি (বিচ্ছেদপ্রাপ্ত) নারীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় বরইতলি গ্রামের ম্রাসা মারমা (৩৮)। গত ১৬ জুন চাকরির কথা বলে ওই নারীকে চট্টগ্রামে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে কুকিছড়া এলাকায় স্থানীয় উপজাতি গ্রামবাসী অভিযুক্ত ম্রাসা মারমাকে আটকে রাখে। এ সময় স্থানীয় ধর্মগুরু (ভান্তে) আইন নিজের হাতে তুলে নিয়ে অভিযুক্তকে মারধর করেন । ঘটনা দেখে স্থানীয় উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেওয়ার চেষ্টা চালায়।

খবর পেয়ে সিন্দুকছড়ি সেনা জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ক্যাপ্টেন মুহতাসিম আলভী রাইম-এর নেতৃত্বে সেনাসদস্যরা উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ম্রাসা মারমাকে উদ্ধার করেন। পরে দুপুর ১২:১০ ঘটিকায় তাকে গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

গুইমারা থানা সূত্রে জানা গেছে, আটককৃত ম্রাসা মারমার বিরুদ্ধে থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বর্তমানে শান্তি-শৃঙ্খলা বজায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ১৫০০ গাছের চারা বিতরণ: সবুজ পাহাড় গড়ার প্রত্যয়

গার্মেন্টসে চাকরির কথা বলে চট্টগ্রামে নিয়ে ধর্ষণের অভিযোগ; গুইমারায় স্থানীয়দের হাতে ধরা পড়ার পর পুলিশে সোপর্দ

খাগড়াছড়িতে চাকরি দেওয়ার প্রলোভনে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী

প্রকাশিত: ০৭:৫৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬