শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
চরম উদাসীনতায় ক্ষোভ; বিদ্যুৎ আসা-যাওয়ার খেলায় দেয়ালে পিঠ ঠেকেছে সাধারণ মানুষের।

দুর্যোগ ছাড়াই ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন মানিকছড়ি চরম ভোগান্তিতে ৫ হাজার গ্রাহক, ব্যাংকিং ও নেটওয়ার্ক বিপর্যস্ত

নেই প্রাকৃতিক দুর্যোগের কোনো পূর্বাভাস। এমনকি এলাকায় ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও। অথচ সম্পূর্ণ স্বাভাবিক আবহাওয়ার মধ্যেই টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায়। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ আসা-যাওয়ার লাগামহীন ‘লুকাচুরি খেলায়’ অতিষ্ঠ উপজেলার প্রায় ৫ হাজার গ্রাহকের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

টানা একদিন বিদ্যুৎ না থাকায় পুরো উপজেলার অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। অনলাইন সেবা সচল রাখতে না পারায় উপজেলার ব্যাংকিং সুবিধা পুরোপুরি ভেঙে পড়েছে। চার্জের অভাবে একের পর এক মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে যাওয়ায় চরম যোগাযোগ বিচ্ছিন্নতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া বিদ্যুৎচালিত যানবাহনগুলো চার্জ দিতে না পারায় বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ যোগাযোগও।

স্থানীয় ভুক্তভোগী গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করে জানান, এই ভয়াবহ ভোগান্তির বিষয়ে জানতে এবং প্রতিকার চাইতে মানিকছড়ি উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী কর্মকর্তা (আরই) সুমন পাল (০১৭৫৫৫৮৩০৩২) এবং সহকারী কর্মকর্তা নিশিত বিশ্বাস (০১৮৯৬১৮৪৬২৩)-এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সুরাহা মেলেনি। সংকটকালীন সময়ে দায়িত্বশীল কর্মকর্তাদের এমন উদাসীনতায় সাধারণ মানুষের ক্ষোভ এখন চরমে।

ব্যবসায়িক স্থবিরতা ও মানবিক বিপর্যয় থেকে মুক্তি পেতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলাবাসী।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

চরম উদাসীনতায় ক্ষোভ; বিদ্যুৎ আসা-যাওয়ার খেলায় দেয়ালে পিঠ ঠেকেছে সাধারণ মানুষের।

দুর্যোগ ছাড়াই ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন মানিকছড়ি চরম ভোগান্তিতে ৫ হাজার গ্রাহক, ব্যাংকিং ও নেটওয়ার্ক বিপর্যস্ত

প্রকাশিত: ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬