শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎
পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ; পুনর্বাসনের দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর।

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্গতদের দুঃখ-দুর্দশা লাঘবে এবং পুনর্বাসনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন, এমপি।

সাম্প্রতিক পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বেশ কিছু এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত মানুষের দুর্ভোগ নিজ চোখে দেখতে খাগড়াছড়ির মহালছড়িতে ছুটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেইন।

পরিদর্শনকালে তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে তাদের মাঝে মানবিক সহায়তা ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখা হবে।

প্রতিমন্ত্রীর এই পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) জনাব পরিতোষ হাজরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
সরকারি এই তাৎক্ষণিক সাড়াদানে সন্তোষ প্রকাশ করেছেন মহালছড়ির স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। সংকটের এই মুহূর্তে সরকারের এমন মানবিক উদ্যোগের জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ; পুনর্বাসনের দৃঢ় প্রত্যয় প্রতিমন্ত্রীর।

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মহালছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬