শিরোনামঃ
Logo মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ Logo সেতু ঝুঁকিতে ফেলে মাটি সাবাড়! হাতেনাতে ধরে জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত Logo মাটিরাঙ্গা সীমান্তে বিজিবির বড় ধরনের সাফল্য: উদ্ধার বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় রুপি Logo আইনি ব্যাখ্যার পর ৯৩% মেধা ও ৭% কোটায় দ্রুত প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবি Logo রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা-মা আটক Logo অল্পের জন্য বড় বিপর্যয় থেকে রক্ষা পেল হাটহাজারী-অক্সিজেন সড়ক, অলৌকিক বেঁচে যাওয়া Logo লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর Logo কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার Logo মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা Logo সড়ক ও স্বাস্থ্যসেবা চালুর আশ্বাসে লংগদুবাসীর স্বস্তি: বিলাইছড়িতে বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সহায়তা
সুন্দরপুর ইউনিয়নের ৬০টি পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি ওষুধ বিতরণ; সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তি

বন্যাদুর্গত ফটিকছড়িতে স্পিডবোটে ত্রাণ নিয়ে পৌঁছাল সেনাবাহিনী: জোন কমান্ডারের নেতৃত্বে মানবিক সহায়তা

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের পাশাপাশি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুর্গম ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় আজ রোববার, ফটিকছড়ি উপজেলার ৪ ও ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের চরম সংকটে পড়া ৬০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী ও ওষুধ বিতরণ করা হয়েছে।
২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের অধীন ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মোঃ খান সজিবুল ইসলামের নেতৃত্বে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

আজ সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর বিশেষ স্পিডবোট যোগে পানিবন্দি মানুষের দোরগোড়ায় এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে বিতরণকৃত ত্রাণ প্যাকেজে ছিল— ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ২ প্যাকেট বিস্কুট, ২ লিটার বিশুদ্ধ খাবার পানি ও ৪টি মোমবাতি। এছাড়া বন্যাকালীন স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জরুরি চিকিৎসাসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৫টি করে খাবার স্যালাইন, ১ পাতা ফ্লাজিল এবং ১ পাতা নাপা ট্যাবলেট প্রদান করা হয়।

দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকায় স্পিডবোট নিয়ে সেনাবাহিনীর এই তাৎক্ষণিক আগমন এবং মানবিক সহায়তা প্রত্যন্ত অঞ্চলের অসহায় পরিবারগুলোর মাঝে ব্যাপক স্বস্তি ও আশার আলো সঞ্চার করেছে। সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্গত মানুষের পাশে থাকার এই ধারা অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মহালছড়িতে ৩৫০ কৃষকের ঘরে আশার আলো: বিনামূল্যে মিলল সার ও বীজ

সুন্দরপুর ইউনিয়নের ৬০টি পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি ওষুধ বিতরণ; সেনাবাহিনীর তৎপরতায় স্বস্তি

বন্যাদুর্গত ফটিকছড়িতে স্পিডবোটে ত্রাণ নিয়ে পৌঁছাল সেনাবাহিনী: জোন কমান্ডারের নেতৃত্বে মানবিক সহায়তা

প্রকাশিত: ০৯:৫২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬