শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
মাহি ও মক্কা হোটেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড; নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের জিরো টলারেন্স

মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি রেস্তোরাঁকে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২২ জুলাই, ২০২৬) বিকেল আনুমানিক ৪:০০ ঘটিকার সময় মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বাজার মনিটরিং ও জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে পরিচালিত এই অভিযানে ‘মাহি হোটেল’ এবং ‘মক্কা হোটেল’ এ বেশ কিছু গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। পরিদর্শনকালে হোটেল দুটিতে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দধি বিক্রি, পচা-বাসি খাবার উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা এবং খাবার ঢাকনা ছাড়া রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া জরুরি পরিস্থিতিতে অগ্নিঝুঁকি মোকাবেলায় হোটেলগুলোতে ছিল না কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এসব অপরাধের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী উক্ত দুটি রেস্তোরাঁকে নগদ ২০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে দণ্ড প্রদান করা হয়। একই সাথে ভবিষ্যতে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে খাদ্য পরিবেশনের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, জনস্বার্থ রক্ষায় এবং ভেজাল ও পচা-বাসি খাবার রোধে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মাহি ও মক্কা হোটেলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড; নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের জিরো টলারেন্স

মাটিরাঙ্গায় দুই হোটেলে আশিয়ান অভিযান: পচা-বাসি খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে জরিমানা

প্রকাশিত: ০৫:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬