শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি; ডাবুইন্নাছড়া এলাকায় অভিযান চালিয়ে ধরা পড়ল রনি ও ফাতেমা

কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

পাহাড়ের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাঙামাটির কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে জিআর (GR) পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক চৌধুরীর প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার একটি বিশেষ আভিযানিক দল উপজেলার কলমপতি ইউনিয়নের ডাবুইন্নাছড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন— এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হাসান,এসআই (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান,এএসআই (নিরস্ত্র) তানভীর হোসাইন এবং সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন ডাবুইন্নাছড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. রনি (২৫) এবং ফজল হকের মেয়ে ফাতেমা বেগম (৪০)। তারা দুজনই দীর্ঘদিন ধরে আদালতের জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে— পরোয়ানা তামিল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটি জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি; ডাবুইন্নাছড়া এলাকায় অভিযান চালিয়ে ধরা পড়ল রনি ও ফাতেমা

কাউখালীতে পুলিশের চড়াও অভিযান: জিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬