শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সবজিচাষিদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ; বিক্ষুব্ধ জনতার হাতে হাতেনাতে ধরা পড়লেন ছিপন চাকমা

লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর

রাঙ্গামাটির লংগদুতে চাঁদা আদায়ের সময় অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রশিদসহ সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কথিত কালেক্টরকে আটক করেছে স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়

বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম ছিপন চাকমা (২৬)। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছিপন চাকমা ওই এলাকায় কৃষক ও সাধারণ বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কৃষকদের কষ্টার্জিত সবজি বাগান নষ্ট করা, চাষাবাদে বাধা দেওয়া এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো।

বৃহস্পতিবার সকালে তিনি পুনরায় কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করতে গেলে ক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে রাজনগর ৩৭ বিজিবি ব্যাটালিয়নের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

এই বিষয়ে রাজনগর ৩৭ বিজিবির জোন কমান্ডার জানান, সীমান্ত ও জোন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। চাঁদাবাজি ও মাদকসহ যেকোনো অপরাধ কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।
পরবর্তীতে আটক ছিপন চাকমাকে লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সরোজিত কুমার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী আইনি কার্যক্রম শুরু করা হয়েছে।

এলাকাটিতে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের এমন কঠোর অবস্থানের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের এই প্রতিরোধকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সবজিচাষিদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ; বিক্ষুব্ধ জনতার হাতে হাতেনাতে ধরা পড়লেন ছিপন চাকমা

লংগদুতে চাঁদা তুলতে গিয়ে অস্ত্র ও টাকাসহ আটক জেএসএস ক্যাডার বিজিবিতে হস্তান্তর

প্রকাশিত: ০২:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬