শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মহালছড়ি জোনের সহায়তায় আলোর মুখ দেখল নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা; উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ।

মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন: জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

খাগড়াছড়ির মহালছড়িতে নবনির্মিত নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মহালছড়ি জোন অধিনায়কের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল আল জাবির আসিফ, পিএসসি (অধিনায়ক, মহালছড়ি জোন)।মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকার পর মহালছড়ি জোন অধিনায়কের বিশেষ উদ্যোগে ও নিবিড় তত্ত্বাবধানে কাজ পুনরায় শুরু হয় এবং সফল সমাপ্তির পর মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এছাড়া জোনের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষকে নগদ সহায়তা এবং দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক জানান, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয় এলাকাবাসী এই মহতী উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মহালছড়ি জোনের সহায়তায় আলোর মুখ দেখল নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা; উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ।

মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন: জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০৬:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬