শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বর্ণিল আয়োজনে উদযাপিত হলো লক্ষীছড়ি জোনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ‎

গুইমারা রিজিওনের আওতাধীন ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (লক্ষীছড়ি জোন) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জোন সদরে কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

‎উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (লক্ষীছড়ি জোন)-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০১৬ সালে সিলেট সেনানিবাসে আত্মপ্রকাশের পর থেকেই জোনটি দেশের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষীছড়ি জোন জুড়ে ছিল সাজ সাজ রব। বিশেষ এই দিনটিতে ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুল আমিন, বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে লক্ষীছড়ি জোন সদরে উপস্থিত হন। এ সময় গুইমারা রিজিওনের কমান্ডারসহ বিভিন্ন জোনের অধিনায়কগণ লক্ষীছড়ি জোনে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুর ইসলাম, পিপিএম, পিএসসি জি। পরে জোন অধিনায়কের হাতে বিভিন্ন জোনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

‎দুপুরে জোন সদরে প্রধান অতিথির উপস্থিতিতে কেক কেটে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়।
‎উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কারবারী এবং জোন সদরের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সদস্যসহ প্রায় ১৮০ থেকে ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে জোনটির ভবিষ্যৎ পথচলা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বর্ণিল আয়োজনে উদযাপিত হলো লক্ষীছড়ি জোনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ‎

প্রকাশিত: ০৯:২০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬