শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহায়তা প্রদান

খাগড়াছড়ির মানিকছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন ধারা অব্যাহত রাখার অংশ হিসেবে সিন্দুকছড়ি জোন (২০ ফিল্ড রেজিঃ আর্টিঃ)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং এসডিপি (SDP) কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত মানিকছড়ি উপজেলাধীন ১নং মানিকছড়ি ইউনিয়নের মানিকছড়ি ইংলিশ স্কুল মাঠে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। সিন্দুকছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীবের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এই সেবা প্রদান করেন।

ক্যাম্পেইনে মোট ১৩০ জন পাহাড়ি ও বাঙালি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এর মধ্যে ৭০ জন পাহাড়ি এবং ৬০ জন বাঙালি রোগী ছিলেন। পাহাড়ি অধ্যুষিত এলাকা হওয়ায় চিকিৎসাসেবা নিতে আসা রোগীর সংখ্যা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

‎মেডিকেল ক্যাম্পেইন ছাড়াও একই স্থানে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে হুইলচেয়ার এবং ঢেউটিন বিতরণ করা হয়। সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী এবং খাগড়াছড়ির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা হস্তান্তর করেন।
এ সময় চলাচলে অক্ষম দুই জন ব্যক্তিকে দুটি হুইলচেয়ার এবং বিভিন্ন এলাকার তিনজন ক্ষতিগ্রস্ত ও অসহায় ব্যক্তির মাঝে মোট ৩ বান টিন বিতরণ করা হয়।

হুইলচেয়ার প্রাপ্তরা: হাবিল মিয়া (চেংগুছড়া) ও মালতি মারমা (তিন টহরী)।ঢেউটিন প্রাপ্তরা: কুমার চাকমা (মনাধং পাড়া), ক্রাংনিয় মারমা (কন্জুরি পাড়া) এবং আবুল খায়ের (দশবিল)।

সেনাবাহিনীর এমন জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং জোনের এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সহায়তা প্রদান

প্রকাশিত: ১২:৫৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬