শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মহালছড়িতে বিশেষ অংশীজন সভা: দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়

উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও গুণগত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে এক বিশেষ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে এই সভাটি আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে, যাতে সহযোগিতা করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার, আরএমও মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের এডভোকেসি ম্যানেজার মোফাকখার মোর্শেদ খান ও প্রোগ্রাম অফিসার রাজেস অধিকারী, এবং প্রেসক্লাব সভাপতি দীপক সেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন রোগীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎সভায় বক্তারা উপজেলার সামগ্রিক স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ করণীয়, সুনির্দিষ্ট পরামর্শ এবং জবাবদিহিতামূলক নানা দিক নিয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মহালছড়িতে বিশেষ অংশীজন সভা: দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়

প্রকাশিত: ০৪:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬