শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

উৎসবমুখর পরিবেশে গুইমারার মধ্য হাফছড়ি সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন ‎

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মধ্য হাফছড়ি সমাজ পরিচালনা কমিটির নির্বাচন-২০২৬। স্থানীয় হাফছড়ি ক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে মো. দেলোয়ার হোসেন ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সুরুজ মিয়া পেয়েছেন ৪৯ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোট ১০২ জন ভোটারের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৩টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়।

এদিকে, সভাপতি পদ ছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন—সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. রেজাউল মিয়া, যুগ্ম সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং সম্মানিত সদস্য মো. ফারুক হোসেন।

‎নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে সমাজের নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত এই কমিটি পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে মধ্য হাফছড়ি সমাজের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

উৎসবমুখর পরিবেশে গুইমারার মধ্য হাফছড়ি সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন ‎

প্রকাশিত: ০২:৪২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬