শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

উৎসবমুখর নির্বাচনে গুইমারার মধ্য হাফছড়ি সমাজের নতুন সভাপতি দেলোয়ার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার মধ্য হাফছড়ি সমাজ পরিচালনা কমিটির নির্বাচন-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোঃ দেলোয়ার হোসেন ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, ১০২ জন ভোটারের বিপরিতে সভাপতি পদে অপর প্রার্থী মো. সুরুজ মিয়া পেয়েছেন ৪৯ ভোট। নির্বাচনে মোট ৩টি ভোট বাতিল হয়েছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার অবসান ঘটে এবং নতুন নেতৃত্বের পথ তৈরি হয়।

সভাপতি ছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন—সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. রেজাউল মিয়া, যুগ্ম সম্পাদক মো. সবুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. শাকিল, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং সম্মানিত সদস্য মো. ফারুক হোসেন।

‎নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে মধ্য হাফছড়ি সমাজ পরিচালনা কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে ভোটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে কমিটির নেতৃত্ব কাঠামো পূর্ণতা পেয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের কাছে এলাকাবাসী সমাজের সার্বিক উন্নয়ন, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নতুন কমিটি ঐক্য ও সমন্বয়ের মাধ্যমে মধ্য হাফছড়ি সমাজের উন্নয়নে কাজ করবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

উৎসবমুখর নির্বাচনে গুইমারার মধ্য হাফছড়ি সমাজের নতুন সভাপতি দেলোয়ার

প্রকাশিত: ০৯:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬