শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়ে গুইমারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু ‎

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬।

‎গুইমারা উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৬ আগস্ট থেকে শুরু হওয়া এই উৎসবমুখর কর্মসূচি চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুইমারার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্নার সভাপতিত্বে সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক ও টেকসই মৎস্যচাষের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা। এ সময় আরও বক্তব্য দেন উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি ললিত মোহন ত্রিপুরা।

‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুর হোসেন, জনপ্রতিনিধি হরিপদ ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি ও স্থানীয় মৎস্যজীবীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।

‎দেশের মৎস্যসম্পদ রক্ষা, দেশীয় প্রজাতির মাছের প্রজনন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষে চাষিদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‎তিন দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ আগস্ট মৎস্যসম্পদ সংরক্ষণ বিষয়ে মতবিনিময় সভা এবং সন্ধ্যায় গুইমারা বাজারে মৎস্যবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। এছাড়া সমাপনী দিন ১৮ আগস্ট শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শেষ হবে এবারের মৎস্য পক্ষের কার্যক্রম।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়ে গুইমারায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ শুরু ‎

প্রকাশিত: ০২:৩৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬