শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

সিএইচটি সম্প্রীতি জোটের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন ‘সিএইচটি সম্প্রীতি জোট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি সংবিধান ও আন্তর্জাতিক আইনের আলোকে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ ব্যবহারের প্রতিবাদের পর থেকেই একটি চক্র পেইড সামাজিক যোগাযোগ মাধ্যম ও দুষ্কৃতকারীদের ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

সম্প্রতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক-এর পাঠানো এক প্রতিবাদলিপিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সিএইচটি সম্প্রীতি জোট দীর্ঘদিন ধরে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দেশের মূল সংবিধান রক্ষায় শান্তিপূর্ণভাবে কাজ করে আসছে। কিন্তু একটি বিশেষ স্বার্থান্বেষী মহল পার্বত্য অঞ্চলে নিজেদের হীন এজেন্ডা বাস্তবায়নের জন্য ‘আদিবাসী’ শব্দটিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জোটের আহ্বায়ক এর তীব্র প্রতিবাদ জানানোর পর থেকেই ওই মহলটি দিশেহারা হয়ে পড়ে।

ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক আরও উল্লেখ করেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং জোটের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে সংঘবদ্ধভাবে কিছু ফেক আইডি ও পেইড পেজ থেকে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এসব ষড়যন্ত্র ও হুমকি-ধমকি দিয়ে সিএইচটি সম্প্রীতি জোটের ন্যায়সংগত কার্যক্রম থামিয়ে রাখা যাবে না।

সংগঠনের পক্ষ থেকে দেশবাসী এবং পার্বত্য অঞ্চলের শান্তিপ্রিয় জনসাধারণকে এই ধরনের অপপ্রচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, যারা এই ধরনের সাইবার বুলিং ও অপপ্রচারে লিপ্ত রয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

সিএইচটি সম্প্রীতি জোটের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা, জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

প্রকাশিত: ০৬:০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬