শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: সুপেয় পানি ও শিক্ষা উপকরণ পেল শিক্ষার্থীরা ‎

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির দুর্গম পাহাড়ি জনপদে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আরও একটি প্রশংসনীয় মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

উপজেলার ১ নম্বর লক্ষ্মীছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শুকনাছড়ি এলাকায় শিক্ষার্থীদের সুপেয় পানির তীব্র সংকট নিরসন এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যে এই কার্যক্রম পরিচালিত হয়।

‎দীর্ঘদিন ধরে শুকনাছড়ি উচ্চ বিদ্যালয়ে কোনো সুপেয় পানির ব্যবস্থা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন।

স্থানীয়দের এই সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে লক্ষ্মীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় এবং ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বিদ্যালয়টিতে সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা করা হয়।

‎এদিকে পানির সুব্যবস্থার পাশাপাশি একই এলাকার শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর কোমলমতি শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপে দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ বহুগুণ বেড়ে গেছে।

‎ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াসির বলেন, “আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও বেশি উৎসাহী করে তুলবে বলে আমাদের বিশ্বাস।‎সেনাবাহিনীর এই মহতী উদ্যোগে গভীর স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

‎দুর্গম পাহাড়ি অঞ্চলে এমন মানবিক সহায়তা পাওয়ায় তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের জনহিতকর ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: সুপেয় পানি ও শিক্ষা উপকরণ পেল শিক্ষার্থীরা ‎

প্রকাশিত: ০১:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬