শিরোনামঃ
Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

খাগড়াছড়ির মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে পাইপ্রচাই মারমা নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক অসন্তোষ ও দাম্পত্য কলহের বলি হলেন পাইপ্রচাই মারমা (৪০) নামের এক ব্যক্তি। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার কালাপানি স্কুলপাড়া গ্রামের মৃত পাইথুই মারমার ছেলে পাইপ্রচাই মারমা নিজ বাড়িতে দাম্পত্য কলহের জেরে চরম অভিমানে বিষপান করেন। বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
‎তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

‎ঘটনার পর থেকে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহতের মরদেহ মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এই ঘটনায় মানিকছড়ি থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

প্রকাশিত: ০৯:২১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬