রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মো. তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে লংগদু স্টুডেন্টস ফোরাম (LSF)।
সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় ফোরামের নেতৃবৃন্দ জেলা পরিষদ সদস্যকে সংগঠনের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি, সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে লংগদু উপজেলার সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বদা কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন লংগদু স্টুডেন্টস ফোরামের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম, সহসভাপতি নাসরিন আক্তার, ছাত্রী বিষয়ক সম্পাদক আণিকা আক্তারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।



















