শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

হাসপাতালে মাদক সেবনকালে ২ জন আটক, আনসার সদস্যের তৎপরতায় মোবাইল কোর্টে সাজা

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পবিত্রতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আনসার সদস্য।
‎
‎আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০:১৫ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে ইয়াবা ও গাঁজা সেবনকালে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্য এনামুল হুদা (আইডি নং-৬০০২)।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গোপনে মাদক সেবনের চেষ্টা করছিল দুই ব্যক্তি। বিষয়টি নজরে আসামাত্রই নিজের দায়িত্ব ও সতর্কতার পরিচয় দিয়ে আনসার সদস্য এনামুল হুদা তাৎক্ষণিকভাবে তাদের আটক করেন।
‎
‎পরবর্তীতে বিষয়টি লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনা শেষে অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে আটককৃত দুই ব্যক্তিকে উপযুক্ত মেয়াদে সাজা প্রদান করা হয়।
‎
‎হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় মাদক সেবনের মতো অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আনসার সদস্য এনামুল হুদার এই তাৎক্ষণিক ও সাহসী ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, কর্তব্যরত আনসার সদস্যদের এমন তৎপরতা সরকারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাসহ মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবে।
‎
‎
‎
জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

হাসপাতালে মাদক সেবনকালে ২ জন আটক, আনসার সদস্যের তৎপরতায় মোবাইল কোর্টে সাজা

প্রকাশিত: ০৮:০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬