শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস

কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষ্যে কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা।
‎
‎কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
‎
‎আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাফর আহমেদ স্বপন সওদাগর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সহ-দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা সদস্য জাহিদুল ইসলাম, যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু, বণিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন, ছাত্রদলের আহ্বায়ক সেকেন্দার আলী রাসেল, স্বেচ্ছাসেবক দলের সচিব মো. রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. অলি প্রমুখ।
‎
‎বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের এই গুরুত্বপূর্ণ দিবসের চেতনাকে হৃদয়ে ধারণ করে দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎
‎উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকসহ প্রায় দেড়শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরিশেষে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালি ও আলোচনা সভার কার্যক্রম সমাপ্ত হয়।
জনপ্রিয় সংবাদ

প্রকাশিত: ০২:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬