শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ
বগাচতর বায়তুল হুদা মাদরাসায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল; সমাজ গঠনে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ

লংগদুতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল, রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাঙ্গামাটির লংগদু উপজেলায় পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার বগাচতর বায়তুল হুদা আইডিয়াল দাখিল মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনের বিভিন্ন দিক, মানবতা, ন্যায়বিচার এবং ইসলামের শান্তির বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জুনাইদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন:
রাসূলুল্লাহ (সা.) মানবজাতির শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণ করেই সাহাবায়ে কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিলেন। আমরাও যদি উত্তম মানুষ হতে চাই, তবে আমাদের রাসূল (সা.)-এর আদর্শকে বাস্তব জীবনে গ্রহণ করতে হবে। বর্তমান বিশ্বে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করলেই সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে মো. সোলাইমান সুন্নাহর অনুসরণের ওপর গুরুত্বারোপ করে বলেন:আমরা মুখে রাসূল (সা.)-কে ভালোবাসার কথা বললেও বাস্তব জীবনে তাঁর শিক্ষা অনেক সময় ভুলে যাই। প্রকৃত ভালোবাসা হলো তাঁর দেখানো পথে চলা এবং তাঁর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. গোলাম রসুল সোহাগ। সামাজিক অবক্ষয় রোধে রাসূলের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন: রাসূল (সা.)-এর উম্মত হিসেবে আমাদের দায়িত্ব হলো সৎকাজের আদেশ দেওয়া এবং অসৎকাজ থেকে মানুষকে বিরত রাখা। বর্তমানে এই দায়িত্ব পালনে অবহেলার কারণে সমাজে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। একটি সুন্দর ও নৈতিক সমাজ গঠনে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও মনমুগ্ধকর ইসলামি সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন মো. আব্দুর রব।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বগাচতর বায়তুল হুদা মাদরাসায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল; সমাজ গঠনে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ

লংগদুতে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল, রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

প্রকাশিত: ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬