শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক
সম্প্রীতির সুদৃঢ় বন্ধন ও কৃষির উৎপাদন বাড়াতে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম।

মহালছড়ি জোনের মানবিক উদ্যোগ: বাঙ্গালি-অ-বাঙ্গালি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার পাশাপাশি কৃষকদের কল্যাণে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের উদ্যোগে স্থানীয় প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে।

মহালছড়ি উপজেলার থলিপাড়া ও টিএনটি পাড়া এলাকায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাঙালি- অ-বাঙ্গালি কৃষকদের হাতে এই বীজ তুলে দেওয়া হয়। মহালছড়ি জোনের পক্ষে এই মহতী কার্যক্রমে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন ক্যাপ্টেন তাহমিদ সামিন।

সংশ্লিষ্টরা মনে করছেন, সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগের ফলে পাহাড়ি অঞ্চলে কৃষি উৎপাদন যেমন বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনি প্রান্তিক কৃষকরা অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর নতুন দিশা পাবেন। বাঙ্গালি- অ-বাঙ্গালি কৃষকদের যৌথ অংশগ্রহণে এই কার্যক্রম স্থানীয় পর্যায়ে ভাতৃত্ববোধ, পারস্পরিক আস্থা এবং সম্প্রীতির বন্ধনকে আরও বেশি সুদৃঢ় করেছে।

পাহাড়ের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষিখাতকে এগিয়ে নিতে মহালছড়ি জোনের এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

সম্প্রীতির সুদৃঢ় বন্ধন ও কৃষির উৎপাদন বাড়াতে খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোনের ধারাবাহিক জনকল্যাণমূলক কার্যক্রম।

মহালছড়ি জোনের মানবিক উদ্যোগ: বাঙ্গালি-অ-বাঙ্গালি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ

প্রকাশিত: ০৭:০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬