শিরোনামঃ
Logo খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ Logo ভালোবাসার টানে ধর্মান্তরিত মাহমুদা খাগড়াছড়ির পানছড়িতে কৌন্ডিন্য-মাহমুদার ভিন্নধর্মী বিয়ের চর্চা Logo মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সংলাপ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান Logo মানিকছড়িতে সিন্দুকছড়ি জোনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে Logo লংগদুতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন ৭০০ পাহাড়ি মানুষ Logo কাপ্তাইয়ে ৩ বছরেও শেষ হয়নি ঝুঁকিপূর্ণ ব্রিজের নির্মাণকাজ, চরম দুর্ভোগে স্থানীয়রা Logo পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমঅধিকারের দাবি: সিএইচটি সম্প্রীতি জোটের সমাবেশ Logo লক্ষ্মীছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা: মৃত ভিডিপি সদস্যের পরিবার পেল সেলাই মেশিন ও খাদ্যসামগ্রী Logo লংগদুতে ১ বছরের সাজা ও ২ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: স্মরণ করা হলো শহীদ ও আহতদের

আজ ৫ আগস্ট ২০২৬, বুধবার বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক এবং প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন— “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় জীবনের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকারের প্রশ্নে এই আন্দোলনের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, এর তাৎপর্য এবং গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের সময় আহত হওয়া দু’জন সাহসী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বিজিবির ঝটিকা অভিযান: ৭.৫ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত: স্মরণ করা হলো শহীদ ও আহতদের

প্রকাশিত: ০৫:০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬