উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও গুণগত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে এক বিশেষ অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা হলরুমে এই সভাটি আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারাং কল্যাণ সমিতি যৌথভাবে এই সভার আয়োজন করে, যাতে সহযোগিতা করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি বিপুল চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার নির্বাহী অফিসার মো. এরফানুল হক চৌধুরী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার, আরএমও মো. মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ হেলথ ওয়াচের এডভোকেসি ম্যানেজার মোফাকখার মোর্শেদ খান ও প্রোগ্রাম অফিসার রাজেস অধিকারী, এবং প্রেসক্লাব সভাপতি দীপক সেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন রোগীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা উপজেলার সামগ্রিক স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ করণীয়, সুনির্দিষ্ট পরামর্শ এবং জবাবদিহিতামূলক নানা দিক নিয়ে আলোচনা ও মতামত তুলে ধরেন।




















