শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙামাটি শহরের মানিকছড়িতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পিকআপ উল্টে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।

‎আজ রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন—মেঘরানী চাকমা (বাড়ি: নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি),শোভা চাকমা (বাড়ি: নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি),শান্তনা চাকমা (বাড়ি: রাঙামাটি শহরের আমানতবাগ),শান্তি রঞ্জন চাকমা (বাড়ি: বিজয়নগর এলাকা)।

‎আহত পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও যাত্রী সুমন চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে পিকআপটি কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

‎খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শোভা চাকমারও মৃত্যু হয়।

‎দুর্ঘটনার খবর পেয়ে রোববার সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান রাঙামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং শোকার্ত স্বজনদের সান্ত্বনা দেন।

‎এ সময় তিনি সাংবাদিকদের জানান, রাঙামাটির দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও সড়ক সংস্কারের মাধ্যমে নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার কথাও জানান তিনি।

‎রাঙামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাপ্রবণ গাড়িটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাঙামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

প্রকাশিত: ০৫:৩৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬