শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

মানিকছড়িতে শান্তি পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

খাগড়াছড়ির মানিকছড়িতে যাত্রীবাহী শান্তি পরিবহন এবং একটি প্রাণ-আরএফএল কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। পরবর্তীতে স্থানীয়দের সাহয়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে মানিকছড়ির তিনটহরী ভূঁইয়া কিন্ডারগার্টেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে শান্তি পরিবহন ও কাভার্ড ভ্যানটি তিনটহরী ভূঁইয়া কিন্ডারগার্টেন এলাকায় পৌঁছালে উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। তাদের অক্লান্ত প্রচেষ্টায় গাড়ির ভেতর থেকে গুরুতর আহত চালককে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মানিকছড়িতে শান্তি পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

প্রকাশিত: ০৫:৫৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬