শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিলাইছড়ি জোনের উদ্যোগে স্থানীয় তরুণদের হাতে ফুটবল ও জার্সি তুলে দেওয়া হয়।

‎পাহাড়ের তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে বিলাইছড়ি জোনের উদ্যোগে স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৬ আগস্ট বিকেলে বিলাইছড়ি উপজেলাধীন মিনি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ২৯ বীর বিলাইছড়ি জোনের অধিনায়ক লেঃ কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি। শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতার অংশ হিসেবে তিনি অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে স্থানীয় তরুণ ও খেলোয়াড়দের হাতে ১৮টি জার্সি, ০২টি ফুটবল এবং ০২টি ফুটবল নেট তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি স্পোর্টস একাডেমির পরিচালক ও হেড কোচ অতীশ দীপংকর তালুকদার, জোনের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামরিক কর্মকর্তারা। স্থানীয় ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সেনাবাহিনীর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা।

এ সময় খেলোয়াড়রা জোনের অধিনায়কের কাছে ক্রিকেট খেলার প্রয়োজনীয় সরঞ্জামের দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে জোন অধিনায়ক তাদের উৎসাহ প্রদান করেন এবং অচিরেই জার্সি, বুট জুতা ও খেলার ব্যাটসহ প্রয়োজনীয় ক্রিকেট সরঞ্জাম প্রদানের আন্তরিক আশ্বাস দেন।

‎সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। পাশাপাশি, স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

বিলাইছড়িতে উদীয়মান খেলোয়াড়দের মাঝে সেনাবাহিনীর ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৪:৪৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬