শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস

বাঘাইছড়িতে বিজিবির সফল অভিযান: ৩ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় রিভারঘাট পোস্টের হাবিলদার সমরেন্দ্র সিংহের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৪.৬৮ ঘনফুট সেগুন কাঠ এবং ৭.৮৮ ঘনফুট গামারী কাঠ উদ্ধার করা হয়। সর্বমোট ৭২.৫৬ ঘনফুট এই কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা।

মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা চালালেও বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

বাঘাইছড়িতে বিজিবির সফল অভিযান: ৩ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ

প্রকাশিত: ০১:৪৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬