শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা Logo সমবায়ের হাত ধরে সমৃদ্ধির পথে মহালছড়ি: ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত Logo কাপ্তাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: ‘সমবায়ের আলোয় গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo সাজেকে সেনাবাহিনীর সফল অভিযান: দেশীয় অস্ত্র ও চাঁদা আদায়ের সরঞ্জামসহ গোলাবারুদ উদ্ধার Logo বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত Logo মহালছড়িতে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস

‎সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন কাপ্তাই: ট্রাকের ধাক্কায় খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত, দীর্ঘ সমঝোতায় চরম দুর্ভোগ

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি বালুচর এলাকায় একটি বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের তার, খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টা বিদ্যুৎহীন থাকায় স্থবির হয়ে পড়েছিল জনজীবন।

গত সোমবার রাতে প্রশান্তি পার্ক ও আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় মেট্রো-ট-২৪-৬৩৭৪ নম্বরের বাঁশবোঝাই ট্রাকটি বিদ্যুতের তারে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার পাশাপাশি ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার কথা থাকলেও, ঘটনাস্থলে ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নির্ধারণ নিয়ে দীর্ঘ সময় ধরে চলে আলোচনা ও সমঝোতার চেষ্টা।

‎স্থানীয়দের অভিযোগ, দ্রুত সমাধানের পরিবর্তে দেনদরবার ও সময়ক্ষেপণের কারণে সাধারণ মানুষকে সাড়ে ৭ ঘণ্টা অন্ধকারে কাটাতে হয়। পরে ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে ক্ষয়ক্ষতির ব্যয় বহনের আশ্বাস দেওয়া হয় এবং আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলামের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাত ১০টা ৪০ মিনিটের দিকে লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন।

‎দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে, কিন্তু জনগণের মৌলিক সেবা বা বিদ্যুৎ ব্যবস্থার মতো জরুরি বিষয়ে অযথা সময়ক্ষেপণ করে জনদুর্ভোগ বাড়ানো কোনোভাবেই কাম্য নয়। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি নিরসনে প্রশাসনিক ও আইনানুগ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবকে সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

‎সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎহীন কাপ্তাই: ট্রাকের ধাক্কায় খুঁটি ও ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত, দীর্ঘ সমঝোতায় চরম দুর্ভোগ

প্রকাশিত: ০৬:২০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬