শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ সভা: অপরাধ দমনে কঠোর অবস্থানের নির্দেশ পুলিশ সুপারের

রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।

‎আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা।

‎পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ।

সভায় মূলত যে বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে তা হলো—অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে বিশেষ অভিযান পরিচালনা,ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করা এবং সড়কে শৃঙ্খলা ফেরানো,বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ সাইবার অপরাধ প্রতিরোধ,অমীমাংসিত গ্রেফতারি পরোয়ানা তামিল ও স্পর্শকাতর মামলার দ্রুত অগ্রগতি নিশ্চিত করা,অপরাধ দমনে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা।

‎সভায় পুলিশ সুপার মহোদয় সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পেশাগত দায়িত্বশীলতা, পারস্পরিক সমন্বয় এবং সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ সভা: অপরাধ দমনে কঠোর অবস্থানের নির্দেশ পুলিশ সুপারের

প্রকাশিত: ০৩:১৯:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬