শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ির কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ মুরুব্বি আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৩৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজীবন দেশপ্রেম ওতপ্রোতভাবে লালন করেছেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বরইছড়ি এলাকায় তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোববার বিকেল ৪টায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে এই বীর সেনানীকে শেষ শ্রদ্ধা জানান। পরে বিকেল ৫টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ কবরস্থানে জানাজা শেষে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

‎একজন বীর মুক্তিযোদ্ধার প্রয়াণে স্থানীয় সুধীজন, সহযোদ্ধা ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেলেন কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

প্রকাশিত: ০২:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬