শিরোনামঃ
Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo কাপ্তাইয়ে বরইছড়ি মুসলিম সমাজের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo রাঙ্গামাটির বাঘাইছড়িতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ‎ Logo রাঙামাটিতে ১৩তম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি ও কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ‎ Logo পার্বত্য চট্টগ্রামে শান্তি ও টেকসই উন্নয়নে তরুণদের এগিয়ে আসার আহ্বান—কোটা বিরোধী ঐক্যজোটের আলোচনা সভা Logo মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

বিদেশে উচ্চশিক্ষায় স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখতে FACD-CAB-এর প্রতি আহ্বান; পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বিশেষ সহযোগিতার ওপর জোর।

দেশের কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু চক্র বা প্রতারণার শিকার হয়ে নষ্ট না হয়, সে বিষয়ে উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।

‎গত রাতে রাজধানীর বনানীতে হোটেল সেরিনা’র হলরুমে ‘Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh (FACD-CAB)’-এর এক্সিকিউটিভ কমিটি (২০২৫-২০২৭)-এর এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘পরিবর্তনের এক বছর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু বলেন, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার মানবসম্পদ। পাহাড় ও সমতলের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। পার্বত্য অঞ্চলের কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল ভৌগোলিক বা অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে।

পাহাড়ের শিক্ষার্থীদের ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী সঠিক দিকনির্দেশনা ও তথ্যের অভাবে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ে। তিনি পাহাড়ি ও সমতলের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ স্কলারশিপ, আর্থিক সহায়তা, বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন, ভর্তি ও ভিসা কাউন্সেলিং এবং আইইএলটিএস (IELTS) প্রস্তুতিতে সার্বিক সহায়তার ওপর জোর দেন।

পরামর্শক খাতের পেশাদারিত্ব নিয়ে মন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষা পরামর্শক খাতে স্বচ্ছতা ও নৈতিকতা বজায় রাখা আবশ্যক। কোনো শিক্ষার্থী বা অভিভাবক যেন ভুল তথ্য বা প্রতারণার শিকার না হন—সে বিষয়ে FACD-CAB-কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বচ্ছতা ও পেশাগত মান বজায় রাখলে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

FACD-CAB-এর আহ্বায়ক জি এম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এবং মিজ্ সেলিনা সুলতানা নিশিতা এমপি। এছাড়া সংগঠনের সভাপতি জুলফিকার আলী জুয়েল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষা পেশাজীবী এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎

কোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু এমপি

প্রকাশিত: ০৩:১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬