শিরোনামঃ
Logo রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭ Logo রাজপথের পরীক্ষিত লড়াই থেকে ভোটের ময়দানে: ভিপি শাহীনের জন্মদিনে নেতাকর্মীদের উল্লাস Logo খাগড়াছড়ির মানিকছড়িতে বিএনপির প্রস্তুতি সভায় হামলা: আহত ৪, চমেক হাসপাতালে প্রেরিত ৩ Logo টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য শহীদ, জিম্মি থেকে মুক্ত ৫৭ Logo মহালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প: চিকিৎসা ও ওষুধ পেলেন দুর্গম এলাকার শতাধিক অ-বাঙালি পাহাড়ি Logo মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর যাত্রা শুরু Logo কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’: ৫০৩ উপজেলায় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন Logo হারানো ৫০টির বেশি ফোন উদ্ধার করে মালিকদের হাসিমুখ ফিরিয়ে দিল রাঙ্গামাটি পুলিশ Logo কাপ্তাই চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন: প্রথম দিনেই ফরম নিলেন ১ প্রার্থী, চাঞ্চল্য ভোটারদের মাঝে Logo রামগড়ে অস্ত্র ও চাঁদাবাজির রশিদসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

খাগড়াছড়ির মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে পাইপ্রচাই মারমা নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎খাগড়াছড়ির মানিকছড়িতে পারিবারিক অসন্তোষ ও দাম্পত্য কলহের বলি হলেন পাইপ্রচাই মারমা (৪০) নামের এক ব্যক্তি। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার মানিকছড়ি উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার কালাপানি স্কুলপাড়া গ্রামের মৃত পাইথুই মারমার ছেলে পাইপ্রচাই মারমা নিজ বাড়িতে দাম্পত্য কলহের জেরে চরম অভিমানে বিষপান করেন। বিষপানের বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
‎তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

‎ঘটনার পর থেকে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে নিহতের মরদেহ মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এই ঘটনায় মানিকছড়ি থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

রাঙামাটিতে কোতয়ালী পুলিশের সাঁড়াশি অভিযান: সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৭

মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎

প্রকাশিত: ০৯:২১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬