শিরোনামঃ
Logo ‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ Logo গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী Logo কোটা বিরোধী ঐক্যজোটের ৮ দফা দাবি: রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান Logo মানিকছড়িতে দাম্পত্য কলহের জের ধরে বিষপানে স্বামীর মৃত্যু ‎ Logo মানিকছড়িতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন: ডিজিটাল লেনদেনে নতুন দিগন্ত Logo কাপ্তাইয়ে উজাড় হচ্ছে সবুজ পাহাড়: ‘রক্ষকই ভক্ষক’ প্রশ্ন তুলছে সচেতন মহল ‎ Logo বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের জমকালো গণসংবর্ধনা ‎ Logo কাপ্তাইয়ের ৫নং ওয়াগ্গা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চান প্রবাসী মাইনুল ইসলাম ফাহাদ Logo দীঘিনালা মিনি স্টেডিয়ামে রোববারের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হচ্ছে দীঘিনালা ও বাঘাইছড়ি একাদশ Logo হিল ভিডিপির উদ্যোগে দীঘিনালায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী

খাগড়াছড়ির গুইমারায় বাঙালি ও অ-বাঙালি  মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল দল এই কার্যক্রমে অংশ নেন।

‎দিনব্যাপী চলা এই ক্যাম্পে জ্বর, সর্দি-কাশি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, চর্মরোগ এবং বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্ত প্রায় ৪৫০ জন দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি ডায়রিয়া ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

‎এবারের ক্যাম্পেইনের অন্যতম বড় আকর্ষণ ছিল—সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সম্প্রতি প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় নার্সদের একটি দলের সক্রিয় অংশগ্রহণ। নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তারা চিকিৎসকদের সহায়তা করেন এবং সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করেন। স্থানীয় তরুণীদের এমন উদ্যোগে দারুণ সাড়া মিলেছে এলাকাবাসীর মাঝে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা সেনাবাহিনীর এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎‎সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। খুব শীঘ্রই চট্টগ্রাম লায়ন্স হসপিটালের সহযোগিতায় একই স্থানে একটি ফ্রি চক্ষু ক্যাম্প এবং পরবর্তীতে আরও বড় পরিসরে বিশেষায়িত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর।

জনপ্রিয় সংবাদ

‎লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য তোফাজ্জল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

গুইমারায় সেনাসম্প্রীতি: সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৪৫০ রোগী

প্রকাশিত: ০২:১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬